দৌলতদিয়া ঘাটে উন্নয়নকাজে স্বচ্ছতা আনতে ডিসপ্লে বোর্ড ও সিসিটিভি স্থাপন
- আপডেট সময় : ০৪:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ১১

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান জানিয়েছেন, উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দৌলতদিয়া ঘাটে তথ্যসমৃদ্ধ ডিসপ্লে বোর্ড ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। বুধবার (১ জুলাই) বিকেলে রাজবাড়ীর দৌলতদিয়া ৪ ও ৫ নম্বর ফেরিঘাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি প্রকল্পস্থলে ডিসপ্লে বোর্ডে প্রকল্পের নাম, নকশা, ব্যবহৃত উপকরণের পরিমাণ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের যোগাযোগের তথ্য থাকবে, যা সাধারণ মানুষের জন্য তথ্যপ্রাপ্তি সহজ করবে।
দৌলতদিয়া ঘাটকে নিরাপদ ও সুশৃঙ্খল করতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, নদীভাঙন সমস্যার স্থায়ী সমাধানে পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে একটি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে নদীভাঙন সমস্যার সমাধান হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, দৌলতদিয়া ফেরিঘাটের নতুন অ্যাপ্রোচ সড়কে বাঁশ ব্যবহারের বিষয়ে তিনি বলেন, এটি প্রকৌশল নকশার অংশ এবং অস্থায়ী ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান, সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যাচাই-বাছাই করা উচিত।
পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























