১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬
শিরোনাম:
প্রবাসীদের রেমিট্যান্সে নতুন রেকর্ড, ৩৫.৫৬ বিলিয়ন ডলার দেশে এসেছে
রিপোর্টার
- আপডেট সময় : ১২:২১:২৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / ২৭

২০২৫-২৬ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা দেশে ৩৫.৫৬২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে এক অর্থবছরে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংক বুধবার (১ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
জুন মাসে দেশে মোট ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যার মধ্যে ৩০ জুন একদিনেই এসেছে ১২০ মিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ আগের অর্থবছরের ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় ৫ হাজার ২৩৩ মিলিয়ন ডলার বেড়েছে।
তবে, ২০২৫ সালের জুন মাসে ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স আসলেও ২০২৪ সালের একই মাসে এ পরিমাণ ছিল ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলার।
























