০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কচুয়ায় জামায়াত ইসলামের গণমিছিল

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ২৮

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচার ত্বরান্বিত করা, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবিতে চাঁদপুরের কচুয়ায় গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (১ আগস্ট) বিকেলে ডাকবাংলোয় মসজিদের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শুরু হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের শেষে মিছিলটি ডাকবাংলো সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কচুয়া ফায়ার সার্ভিস স্টেশনের মিছিল সমাপ্ত হয় । এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলে বহন করা ব্যানারে উল্লিখিত দাবিগুলো তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত ইসলামের কচুয়া উপজেলা শাখা আমির অ্যাডভোকেট আবু তাহের মেসবাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলী পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও চাঁদপুর জেলার নায়েবে আমীর এ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল। সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামের নায়েবে আমির মাওলানা মাস্টার সিরাজুল ইসলাম, জেনারেল সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, পৌর জামায়াতের সেক্রেটারি আবু নোমান, সাচার ইউপি চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. মনির হোসেন হেলালী,বিতারা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মাসুম বিল্লাহ মাদানীসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান প্রার্থীরা।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কচুয়ায় জামায়াত ইসলামের গণমিছিল

আপডেট সময় : ০৯:০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬