১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

চাটখিলে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
  • / ২৪

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিল পৌর শহরের ব্যবসায়ী হারিস মিয়া তার ম্যানেজারের বিরুদ্ধে ৯৫ লাখ টাকা আত্মসাৎ এবং স্বীকারোক্তি করার পর বিভিন্ন কিস্তিতে পাঁচটি চেক দিয়ে টাকা পরিশোধের অঙ্গীকার করেন। চেকের টাকা না দিয়ে তালবাহানা করে হারিস মিয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করার ও প্রাণনাশের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে হারিস মিয়া ও তার ভাই মাহবুব নিউটন চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।

ব্যবসায়ী হারিস মিয়া জানান, তিনি দীর্ঘদিন ধরে চাটখিল পৌর শহরের লাবনী ফিডের ব্যবসা পরিচালনা করে আসছেন। তার প্রতিষ্ঠানের ম্যানেজার বারইপাড়া গ্রামের জালাল আহমেদের ছেলে মীর মনির হোসেন সোহাগ তার ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন। এ দীর্ঘ সময়ের মধ্যে তিনি ৯৫ লাখ টাকা আত্মসাৎ করেন। তার আত্মীয় স্বজনের উপস্থিতিতে সালিশ বৈঠকে তিনি এই ৯৫ লাখ টাকা আত্মসাৎ এর কথা স্বীকার করেন এবং পাঁচ কিস্তিতে টাকাগুলো পরিশোধ করার জন্য পাঁচটি চেক প্রদান করেন। চেক প্রদানের পর থেকে সে কোন টাকা পরিশোধ না করে এখন হারিস মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার এবং তাকে প্রাণনাথের হুমকি দিচ্ছে বলে হারিস মিয়া জানান।

অভিযুক্ত ম্যানেজার মীর মনির হোসেন সোহাগের মুঠোফোনে বার বার ফোন করলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

এই বিষয়ে চাটখিল থানা ডিউটি অফিসার এস আই নুরের সাথে কথা বললে তিনি বলেন, মীর মনির হোসেন সোহাগকে গত মঙ্গলবার রাতেই আটক করা হয়েছে, বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

চাটখিলে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আপডেট সময় : ০৬:১৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬