বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫নং ওয়ার্ড বিএনপির উদ্যাগে মিলাদ ও দোয়া
- আপডেট সময় : ০৯:৫২:১৬ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ৪০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাসিক ৫নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গসংগঠনের উদ্যাগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বাদ মাগরিব সিদ্ধিরগঞ্জ বাজার এলাকায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নাসিক ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাসিক ৫নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. সামছুল হক, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. সালাহউদ্দিন আহমেদ, নাসিক ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মনা, সহ-প্রচার সম্পাদক রেহান উদ্দিন মামুন, সহ-সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার সেন্টু, সদস্য আলী আকবর ও বাদশা মিয়া, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক মো. সোহরাব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের যুগ্ম-আহ্বায়ক আলী মোহাম্মদ, সিদ্ধিরগঞ্জ থানা যুবদল নেতা মাসুদুর রহমান খান, সানাউল হক ও ইমাম হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. রাসেল আজাদ, সিদ্ধিরগঞ্জ থানা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি মো. নজরুল ইসলামসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের উপস্থিত ছিলেন।
এ সময় বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার শান্তি কামনায় এবং বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করা হয়।














