পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নাই : মামুন মাহমুদ
- আপডেট সময় : ০৮:৩৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ৩১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোন বিকল্প নাই, বন্যা অথবা আকস্মিক বিপর্যয় থেকে বাচার জন্য আমাদের পরিবেশ রক্ষা করা একান্তই জরুরি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া হাইস্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, পরিবেশের জন্য সবচাইতে উপকারি এবং উপযোগি হলো গাছ। এই গাছ আমাদের,কে নানান ভাবে উপকৃত করে, শুধু অক্সিজেন আমরা নেই এবং আমরা যে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি সে গুলো গাছ শোষণ করে নেয়, আর গাছ যে অক্সিজেন গুলো ছাড়ে সেগুলো আমরা নেই।
তাই আমাদের উচিৎ আমরা যারা অক্সিজেন গ্রহণ করি প্রত্যাকের অন্তত একটি করে গাছ লাগিয়ে অক্সিজেনের ফ্যাক্টরি তৈরি করা ।
আমরা যদি বাচতে চাই, নির্মল বাতাস নিয়ে নিঃশ্বস নিতে চাই তাহলে আমাদের প্রত্যাকে একটি করে বৃক্ষরোপণ করব, সেই মানুষিকতা নিয়ে আমাদের স্কুলের ছাত্র-ছাত্রীরা যদি বড় হয় তাহলে সে পরিবেশ সম্পর্কে জানবে, পরিবেশ সম্পর্কে তার পরিবারকে সচেতন করতে পারবে।
মিজমিজি পশ্চিম পাড়া হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাঈদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সচিব রামানন্দ পাল, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মাজহারুল হক ময়ূর, শিক্ষক চন্দন কুমার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি গুলজার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন ও ডালিম মাহমুদ প্রমূখ।












