০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন সাদেক হোসেন

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৪

প্রতিদিনের নিউজ:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নাসিক ৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. সাদেক হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় সাদেক হোসেন বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের গৌরবময় ইতিহাস, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়। দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপির অবদান অনস্বীকার্য।

তিনি আরও বলেন, “দলের আদর্শ ও ঐতিহ্য ধারণ করে দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি। প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের সর্বস্তরের নেতাকর্মীদের পারস্পরিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে শান্তিপূর্ণ,দায়িত্বশীল ও গণমুখী ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষে কাজ করে এসেছে। দলের প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখের অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন সাদেক হোসেন

আপডেট সময় : ০৭:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬