লোহাগাড়ায় ট্রাকচাপায় কচুয়ার দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু
- আপডেট সময় : ০৩:০৬:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
- / ২৩

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চাঁদপুরের কচুয়া উপজেলার দুই তরুণের প্রাণহানি ঘটেছে। ট্রাকের চাপায় গুরুতর আহত হয়ে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু মাহি (২০) ও ফিরোজ আহমেদ তৌহিদ (২১) মৃত্যুবরণ করেছেন।
নিহত মাহি ও তোহিদ চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজার সংলগ্ন সাহারপাড় গ্রামের বাসিন্দা।
তারা দুজনেই ছিলেন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু এবং শৈশব থেকেই গ্রামে একসঙ্গে বেড়ে উঠেছেন।
জানা যায়, চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগড়া এলাকায় তারা বাইক নিয়ে দুর্ঘটনার শিকার হন। একটি ট্রাক তাদের বাইকটিকে চাপা দিলে তারা গুরুতর আহত হন এবং পরবর্তীতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
একই সঙ্গে বেড়ে ওঠা দুই তরুণের এমন অকাল ও করুণ মৃত্যুতে তাদের নিজ গ্রাম সাহারপাড়ে নেমে এসেছে শোকের ছায়া। দুর্ঘটনার খবর গ্রামে পৌঁছানোর পর থেকে স্বজন, বন্ধু-বান্ধব ও এলাকাবাসীর মাঝে গভীর শোক ও বেদনা বিরাজ করছে।









