১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

‘শিল্প কোনো পাপ নয়’, পপির মন্তব্যের পর মুখ খুললেন প্রভা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • / ২৯

বিনোদন ডেস্ক:

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। তবে ব্যক্তিগত জীবন ও বিভিন্ন মন্তব্যের কারণে প্রায়ই তিনি উঠে আসেন আলোচনায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের বাকি সময় ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটানোর ইচ্ছার কথা জানিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। আর সেই মন্তব্য ঘিরে এবার নিজের অবস্থান তুলে ধরলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

যদিও প্রভা তার ফেসবুক পোস্টে পপির নাম উল্লেখ করেননি, তবু সময়ের প্রেক্ষাপটে তার বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে পপি বলেছিলেন, জীবনের বাকি সময়টা আল্লাহ-খোদার নাম নিয়ে কাটাতে চান তিনি। জীবনে যত পাপ করেছেন, সেসব ধুয়ে-মুছে সুন্দরভাবে মৃত্যুবরণ করার প্রত্যাশার কথাও জানান এই চিত্রনায়িকা।

পপির এমন মন্তব্যের পর নেটিজেনদের একাংশ তাকে সমালোচনা করেন। বিষয়টি নিয়ে বিনোদন অঙ্গনের কয়েকজন শিল্পীও নিজেদের মতামত প্রকাশ করেন। এর মধ্যেই সোমবার (৩১ আগস্ট) নিজের ফেসবুক পেজে একটি দীর্ঘ পোস্ট দেন প্রভা।

পোস্টের শুরুতেই তিনি লেখেন, ‘একটা পরিচয় যদি একদিন আপনাকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ আর মানুষের ভালোবাসা দিয়ে থাকে, তাহলে সেই পরিচয়ের জন্য লজ্জিত হওয়ার আগে বরং নিজের মূল্যবোধ নিয়ে প্রশ্ন করবেন।’

এরপর সংস্কৃতিচর্চায় শিক্ষা ও মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে প্রভা লেখেন, ‘আমি জানি, কথাগুলো অনেকের কাছে কঠিন শোনাবে। হয়তো একটু বাজেও শোনাবে। তবুও বলছি। আমি চাই না অশিক্ষা, অজ্ঞতা আর সংস্কৃতির প্রতি অসম্মান নিয়ে কেউ সংস্কৃতিচর্চায় আসুক। আমি চাই, যারা আসবে তারা শিক্ষা নিয়ে আসুক, মূল্যবোধ নিয়ে আসুক, সংস্কৃতিবোধ নিয়ে আসুক এবং সবচেয়ে বেশি, নিজের পরিচয়ের প্রতি সম্মান নিয়ে আসুক।’

শিল্প ও শিল্পীর মর্যাদা প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে প্রভা আরও লেখেন, ‘শিল্প কোনো পাপ নয়। শিল্প একটি পরিচয়। শিল্প একটি সংস্কৃতি। আর একজন শিল্পীকে অসম্মান করা কোনোভাবেই সভ্যতার শিক্ষা নয়।’

প্রভার এই পোস্ট প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে তিনি তাঁর বক্তব্যে কারও নাম উল্লেখ করেননি কিংবা সরাসরি কাউকে উদ্দেশ্য করেও কিছু বলেননি। ফলে পোস্টটি পপির সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো বক্তব্য দেননি অভিনেত্রী।

‘শিল্প কোনো পাপ নয়’, পপির মন্তব্যের পর মুখ খুললেন প্রভা

আপডেট সময় : ০৮:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬