১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
শিরোনাম:
সিদ্ধিরগঞ্জে প্রয়াত আনিসুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে চালক ও শ্রমিকদের উদ্যোগে দোয়া
রিপোর্টার
- আপডেট সময় : ০৮:৩৮:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৪২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জ ৫ নম্বর ওয়ার্ডের প্রয়াত বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্ব আনিসুর রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে সিদ্ধিরগঞ্জের সাইলো গ্যারেজের সকল চালক ও শ্রমিকবৃন্দের উদ্যোগে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রয়াত আলহাজ্ব আনিসুর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় স্থানীয় চালক, শ্রমিকসহ বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত থেকে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান এবং তার আত্মার শান্তি কামনা করেন।



















