১০:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

জালকুড়ি তরুণ সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ৩৮

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

সিদ্ধিরগঞ্জের জালকুড়ি তরুণ সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগষ্ট) রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি পশ্চিমপাড়া মাজার রোড সংলগ্নে এ ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সদস্য মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব।

এতে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন কিশোরগঞ্জের ভৈরব নদীপাড়স্থ গাউছিয়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা পীর মুফতি জসিম উদ্দিন মোজাহিদী আন নাজিরী।

এতে বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন সাদেক আলী ফকির জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি জসিম উদ্দিন চাঁদপুরী ও জালকুড়ি পশ্চিম উত্তর খিরত আলী জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোফাজ্জল হোসেন সোবহানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মিন্না, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম, ৯নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মোক্তার হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম সিরাজ।

আরো উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী, মোহাম্মদ সেলিম, তনু পাগলা, ঋতু, শ্যামল, জামান, তোফাজ্জল ও শিপলু প্রমূখ।

জালকুড়ি তরুণ সমাজের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল

আপডেট সময় : ০৭:২৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬