০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:১৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ২৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পুকুরের পানি থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি এলাকায় সিটি করপোরেশনের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট/ডাম্পিং সংলগ্ন পুকুরে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো.শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, মরদেহটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য সিআইডির একটি দল ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ১০ থেকে ১২ দিন আগে কোনোভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।##

সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৯:১৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬