০৩:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে হকারদের কাছ থেকে চাঁদা আদায়ের সংবাদ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি ফুটপাতের হকারদের

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ৮৬

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের রিমি গার্মেন্টসের সামনের ফুটপাতের হকারদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে সম্প্রতি প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন সেখানে ব্যবসা করা হকার দোকানদাররা।

ভাসমান হকাররা বলেন, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় ছোট পরিসরে ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আসছে। তাদের দোকানের আয় দিয়েই পরিবারের ভরণ-পোষণসহ দৈনন্দিন খরচ চলে। অথচ তাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের মতো গুরুতর অভিযোগ তুলে সংবাদ প্রকাশ করায় তারা সামাজিকভাবে বিব্রত ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হকাররা বলেন, প্রকাশিত সংবাদে প্রকৃত ঘটনা যথাযথভাবে যাচাই না করেই একপাক্ষিকভাবে তথ্য উপস্থাপন করা হয়েছে। এতে সাধারণ হকারদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

ফুটপাতের কয়েকজন হকার দোকানদার বলেন, “আমরা এখানে ছোট ছোট দোকান দিয়ে ব্যবসা করে সংসার চালাই। আমাদের কাছ থেকে চাঁদা আদায়ের যে অভিযোগ প্রকাশ করা হয়েছে, তা সত্য নয়। কারও কাছে চাঁদা নেওয়ার সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা প্রকাশ করা হোক। যাচাই-বাছাই ছাড়া এ ধরনের সংবাদ প্রকাশ করে আমাদের হয়রানি ও সামাজিকভাবে হেয় করা উচিত নয়।”

তারা আরও বলেন, তাদের কাছ থেকে বিএনপির কোনো নেতাকর্মী চাঁদা দাবি বা আদায় করেন না। তারা নাসিক ৫ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের সহযোগিতায় তারা সেখানে বসে ব্যবসা করার সুযোগ পেয়েছেন।

হকাররা আরেও বলেন, রিমি গার্মেন্টসের সামনের রাস্তাটি আগে বেহাল অবস্থায় ছিল এবং চলাচলের উপযোগী ছিল না। পরে তারা সম্মিলিতভাবে ৫ নম্বর ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের কাছে বিষয়টি জানান। তাদের উদ্যোগে রাস্তাটিতে বালু ফেলে ভরাট করা হয়। বর্তমানে ওই রাস্তা দিয়ে গার্মেন্টসকর্মীসহ সাধারণ মানুষ চলাচল করতে পারছে।

হকাররা আরও বলেন, “রিমি গার্মেন্টসের সামনের ভাসমান হকারদের কাছ থেকে কোনো ধরনের চাঁদা নেওয়া হয় না। আমাদের নামে চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।” তাদের অভিযোগ, সংবাদ প্রকাশের আগে হকারদের বক্তব্য নেওয়া হলে প্রকৃত বিষয়টি আরও পরিষ্কার হতো।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে হকার দোকানদাররা প্রকৃত ঘটনা তদন্ত ও যাচাই করে সঠিক তথ্য জনসম্মুখে তুলে ধরার দাবি জানিয়েছেন। একই সঙ্গে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রকাশের মাধ্যমে তাদের ব্যবসা ও সামাজিক মর্যাদা ক্ষুন্ন না করার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।

সিদ্ধিরগঞ্জে হকারদের কাছ থেকে চাঁদা আদায়ের সংবাদ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি ফুটপাতের হকারদের

আপডেট সময় : ০৮:৪৮:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬