০৩:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

নীল রঙের নজরকাড়া শাড়িতে মোহনীয় লুকে ধরা দিয়েছেন পরীমনি

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ২৮

প্রতিদিনের বিনোদন:

মন খারাপ ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনির। ইচ্ছে পূরণ হয়নি তার। তাই হুমায়ূন আহমেদের বইকে সঙ্গী করেই যেন সেই আক্ষেপ কাটানোর চেষ্টা করছেন অভিনেত্রী।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিগুলোতে দেখা যায়, নীল রঙের একটি নজরকাড়া শাড়িতে মোহনীয় লুকে ধরা দিয়েছেন পরীমনি। চুলগুলো পরিপাটি করে খোঁপা করা, আর মুখে জড়িয়ে রয়েছে মৃদু হাসি।

তার হাতে দেখা যায় কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা বই ‘তন্দ্রাবিলাস’। কখনো তা বুকে জড়িয়ে, আবার বইয়ের পাতা উল্টিয়ে নিজেকে ফ্রেমবন্দি করেছেন।

পরীমনির এই মনোরম সাজসজ্জা আর শান্ত অভিব্যক্তি তার ছবিগুলোতে ভিন্ন মাত্রা যোগ করেছে।

ছবির সঙ্গে পরীমনি লিখেছেন, ‘না হলো যাওয়া আর কাশবনে, না হলো দেখা শরতের আকাশ। উপায় হলো এই তন্দ্রাবিলাস।’

পরীমনির এই ছবিগুলো প্রকাশ পেতেই ভক্তরা তার রূপ ও এই সিদ্ধান্তের প্রশংসা করে মন্তব্য করছেন। কাজের ব্যস্ততার ফাঁকে এমন নান্দনিক রূপ, বিশেষ করে নীল শাড়িতে তার এই মেলে ধরাটা ভক্তদের মনে ধরেছে।

এদিকে, গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় আবারও নতুন ওয়েব ফিকশনে কাজ করেছেন অভিনেত্রী পরীমনি। ‘স্বপ্নজাল’ ও ‘গুণিন’-এর পর এবার এই নির্মাতার ‘সেপারেশন’ নামের নতুন ফিকশনে দেখা যাবে তাকে।

নতুন এই কাজটিতে পরীমনির সঙ্গে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে থাকছেন চিত্রনায়ক নিরব।

নীল রঙের নজরকাড়া শাড়িতে মোহনীয় লুকে ধরা দিয়েছেন পরীমনি

আপডেট সময় : ০৭:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬