বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
- আপডেট সময় : ০৬:১০:০৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / ৪৩

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
শিক্ষকদের পাশে দাঁড়ানো : পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন। এতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও ধনাগোদা তালতলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ফারুকুল ইসলামের সভাপতিত্বে এবং নীলনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাজাহান মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম, সুজাতপুর ডিগ্রি কলেজের ইংরেজি প্রভাষক মো. শাহিন খান, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বেনজির আহমেদ ও আমিয়াপুর মাদ্রাসার সুপার ফারুক আহমেদ।
বক্তারা বলেন, শিক্ষকরাই একটি জাতির ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত করা জরুরি।
আলোচনা সভায় আগামী ৮ অক্টোবর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ঢাকায় অনুষ্ঠিতব্য সমাবেশে মতলব উত্তরের শিক্ষকরা শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।



















