আদমজী-ঢাকা কোমল মিনিবাস শ্রমিকদলের পক্ষ থেকে তোফাকে ফুলেল শুভেচ্ছা
- আপডেট সময় : ১০:১২:২০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ৪০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী-ঢাকা কোমল মিনিবাস শ্রমিকদলের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের সভাপতি টিএইচ তোফাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (৪ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকায় শ্রমিকদলের কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের সদস্য সচিব মো. শরীফ হোসেন, আদমজী-ঢাকা কোমল মিনিবাস শ্রমিকদলের সভাপতি মো. কবির হোসেন মোড়ল, সিনিয়র সহ-সভাপতি মো. রকি, সহ-সভাপতি মো. রাসেল, সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, সহ-সম্পাদক মো. মনির, মো. সোহেল ও মো. রাজু, সাংগঠনিক সম্পাদক মো. সাইদ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিলন, প্রচার সম্পাদক মো. রনি শাহ, সহ-প্রচার সম্পাদক মো. কাজল, দপ্তর সম্পাদক মো. ইকবাল, সহ-দপ্তর সম্পাদক মো. সোহাগ, অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) মো. মোস্তফা কামাল, সহ-অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) মো. মিলন, সদস্য মো. ইকবাল, মো. ইব্রাহিম, স্বপন, মো. বাবু-২, মো. সামছু, মো. রেজাউলসহ শ্রমিকদলের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দ টিএইচ তোফাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
















