০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

মতলব উত্তরে ভয়াবহ লোডশেডিং, ‘ভুতুড়ে’ বিল ও ট্রান্সফরমার চুরির নিন্দা ইদ্রিস আলী প্রধানের

রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • / ৫২

মতলব (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভয়াবহ লোডশেডিং, গ্রাহকদের অস্বাভাবিক বা ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল এবং বিভিন্ন এলাকায় একের পর এক বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন মতলব উত্তর থেকে এনসিপির মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস আলী প্রধান।

তিনি বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে উপজেলার সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। বিদ্যুৎ সরবরাহের সংকটের পাশাপাশি অনেক গ্রাহক অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাওয়ার অভিযোগ করছেন। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে।

ইদ্রিস আলী প্রধান বলেন, একদিকে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং, অন্যদিকে অস্বাভাবিক বিদ্যুৎ বিল—এভাবে সাধারণ গ্রাহকদের ভোগান্তিতে রাখা কোনোভাবেই কাম্য নয়। বিদ্যুৎ বিলের বিষয়ে গ্রাহকদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত মিটার রিডিং অনুযায়ী বিল নিশ্চিত করার দাবি জানান তিনি।

একইসঙ্গে উপজেলার বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, একের পর এক ট্রান্সফরমার চুরি হওয়ায় প্রত্যন্ত এলাকার মানুষ আরও বেশি ভোগান্তিতে পড়ছেন। ট্রান্সফরমার চুরির পর নতুন ট্রান্সফরমার স্থাপনে বিলম্ব হলে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকতে হয়।

তিনি আরও বলেন, ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। শুধু চুরি হওয়ার পর নতুন ট্রান্সফরমার স্থাপন করলেই হবে না, চোরচক্রের মূল হোতাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

ইদ্রিস আলী প্রধানের দাবি, বিদ্যুৎ একটি মৌলিক নাগরিক সেবা। তাই লোডশেডিংয়ের প্রকৃত কারণ চিহ্নিত করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি গ্রাহকদের অভিযোগের যথাযথ সমাধান করতে হবে।

তিনি সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি লোডশেডিং কমানো, অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্ত, চুরি প্রতিরোধে রাতের নিরাপত্তা জোরদার এবং ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত ট্রান্সফরমার প্রতিস্থাপনের আহ্বান জানান।

ইদ্রিস আলী প্রধান বলেন, মতলব উত্তরের মানুষ দীর্ঘদিন ধরে নানা নাগরিক ভোগান্তির মধ্যে রয়েছে। বিদ্যুৎ সংকট ও ট্রান্সফরমার চুরির মতো সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

তিনি সাধারণ গ্রাহকদেরও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার পাশাপাশি কোনো এলাকায় সন্দেহজনক ব্যক্তির চলাফেরা বা ট্রান্সফরমার চুরির চেষ্টা নজরে এলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনী ও বিদ্যুৎ বিভাগকে জানানোর আহ্বান জানান।

মতলব উত্তরে ভয়াবহ লোডশেডিং, ‘ভুতুড়ে’ বিল ও ট্রান্সফরমার চুরির নিন্দা ইদ্রিস আলী প্রধানের

আপডেট সময় : ০১:৪০:২৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬