০৩:১৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
তারেক রহমানের ফেনী সফরকে স্বাগত জানাতে সিদ্ধিরগঞ্জ শ্রমিক দলের প্রস্তুতি
রিপোর্টার
- আপডেট সময় : ০৯:২৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে স্বাগত জানাতে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।
আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডের সকল পর্যায়ে নেতৃবৃন্দকে সকাল সাড়ে ৭টার মধ্যে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড ফুটওভার ব্রিজের নিচে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টিএইচ তোফা ও সদস্য সচিব মো. শরিফ হোসেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে দেওয়া এক নোটিশে এ আহ্বান জানানো হয়। নোটিশে নির্ধারিত সময় ও স্থানে নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।



















