০৩:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম:
যুবদল নেতা জোসেফে‘র মায়ের মৃত্যুতে শ্রমিক দল নেতা টিএইচ তোফার শোক প্রকাশ
রিপোর্টার
- আপডেট সময় : ০৭:৪৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ২৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আজহার হোসেনের স্ত্রী ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি এবং মহানগর যুবদল নেতা কে.এম.মাজহারুল ইসলাম জোসেফের মা মমতাজ বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন…..।
মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের আহ্বায়ক টিএইচ তোফা।
গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় টিএইচ তোফা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
গত সোমবার,২৮ সেপ্টেম্বর রাত ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে যান।



















