০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে গাড়িচাপায় অজ্ঞাত নারী নিহত

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৫২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩৮

‎সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
‎
‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদানীনগর ১০ তলা ভবন এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় অজ্ঞাতনামা এক নারী (৫০) নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎পুলিশ জানায়, ওই নারী মহাসড়কের ডিভাইডারের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। তার গায়ে বোরকা কালো রঙের বোরকা ছিল।
‎
‎পরে শিমরাইল হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
‎
‎শিমরাইল হাইওয়ে পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) জুলহাস উদ্দিন জানান, মহাসড়কের পাশেই ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও ওই নারী ঝুঁকি নিয়ে ডিভাইডারের ওপর দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‎
‎তিনি আরও জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত গাড়িটিকেও শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে গাড়িচাপায় অজ্ঞাত নারী নিহত

আপডেট সময় : ০৭:৫২:১৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬