০৪:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মুগ্ধতা ছড়ালেন আত্মবিশ্বাসী পূর্ণিমা

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৯

প্রতিদিনের বিনোদন:

বেগুনি রঙের শাড়িতে বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। ঐতিহ্যবাহী সাজে আত্মবিশ্বাসী উপস্থিতিতে ভক্তদের মুগ্ধ করেছেন এই অভিনেত্রী।

ছবিগুলোতে বেগুনি শাড়িতে দেখা গেছে পূর্ণিমাকে। শাড়ির সঙ্গে মানানসই সাজ, পরিপাটি চুল আর মায়াবী হাসিতে ধরা দিয়েছেন তিনি। তার পুরো সাজে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর মেলবন্ধন।

ছবির সঙ্গে পূর্ণিমা লিখেছেন, ‘ঐতিহ্যের সঙ্গে যখন আত্মবিশ্বাসের মিলন ঘটে, তখনই জাদু তৈরি হয়।’ অভিনেত্রীর এই কথার সঙ্গে যেন তার ছবির সৌন্দর্যও মিলে গেছে।

ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পূর্ণিমার প্রশংসায় মেতেছেন ভক্তরা। অনেকেই তার সৌন্দর্য ও শাড়ির সাজের প্রশংসা করেছেন।

চলচ্চিত্রে দীর্ঘ সময় ধরে দর্শকদের মুগ্ধ করে আসা পূর্ণিমা সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত নিজের নানা মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবার বেগুনি শাড়ির এই ছবিগুলোতেও পাওয়া গেল তার চিরচেনা মায়াবী উপস্থিতি।

মুগ্ধতা ছড়ালেন আত্মবিশ্বাসী পূর্ণিমা

আপডেট সময় : ০৬:১৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬