মহানগর বিএনপির সমাবেশে জোসেফের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীদের মিছিল নিয়ে যোগদান
- আপডেট সময় : ০৬:৪৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১৭৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা কে,এম,মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান করেছে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা।
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকালে শহরের চাষাড়াস্থ শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের কয়েকশত নেতাকর্মী উক্ত সমাবেশে যোগদান করে।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আখতারুজ্জামান মৃধা, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া, যুবদল নেতা কাজী নূর আলম, ফারহান আহমেদ রুবেল, মাইনুল হোসেন, সুমন ভূইয়া, গাজী শফিকুল ইসলাম মিন্টু, সোহেল, হানিফ বেপারী, মোঃ মালি, শাহ-আলম, সেলিম, জসিম, মোক্তার হোসেন, হানিফ ও আলমগীর হোসেন প্রমূখ।



















