কেমন ছেলে পছন্দ করতেন সাদিয়া জাহান প্রভা
- আপডেট সময় : ০৫:৪৮:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৫

প্রতিদিনের বিনোদন:
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে কালেভদ্রে পর্দায় দেখা গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। বিভিন্ন পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন এই অভিনেত্রী। সম্প্রতি এক পডকাস্টে নিজের বেড়ে ওঠা, ব্যক্তিগত পছন্দ ও জীবনের নানান অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন প্রভা। সেখানেই জানিয়েছেন, একসময় তার পছন্দ ছিল গরিব ছেলে।
নিজের পছন্দের কথা বলতে গিয়ে প্রভা বলেন, ‘আমার সবসময় গরিব ছেলে পছন্দ ছিল একসময়। আমাকে অভাবের কথা বললে- যেমন, না খেয়ে ছিলাম, কষ্টে বড় হয়েছি, বাবা-ভাই-বোনদের এভাবে মানুষ করেছি- এসব শুনলে গলে যেতাম।’
নিজের বেড়ে ওঠার সময়ের কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি জানান, একটা সময় তিনি ঠিকমতো কথা বলতে পারতেন না। প্রভার ভাষায়, ‘আমি বেশ আহ্লাদী ছিলাম। এরকম একটা সময় ছিল, প্রপারলি কথা বলতে পারতাম না।’
শৈশব ও কৈশোরের সেই সময়ের স্মৃতিচারণ করে প্রভা আরও বলেন, ‘এত কিউট হয়ে আমতা আমতা করে কথা বলতাম। কথা অর্ধেক বোঝা যেত। প্রত্যেকটি জায়গায় আমাদের আত্মীয় থেকে শুরু করে, আমার বাবা-মা একটা সময় গিয়ে আমি যখন বড় হচ্ছি, আমার বন্ধুদের বাবা-মা অবধি আদর করত। সেজন্য আমার ম্যাচিউরিটি অনেক পরে এসেছে, স্পষ্ট কথা বলতে শিখেছি অভিনয় করতে এসে।’
এদিকে অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ততা রয়েছে প্রভার। সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। এর মধ্যে একটি সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’। সিনেমাটির বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং এ সপ্তাহে হওয়ার কথা রয়েছে।
এছাড়া ‘দুই পয়সার মানুষ’ নামের আরও একটি সিনেমা রয়েছে প্রভার হাতে। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।









