১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ৫০

প্রতিদিনের নিউজ:

মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমানকে নারায়ণগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি ২৪তম বিসিএসের কর্মকর্তা।

রোববার,৩০ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব তৌছিফ আহমেদ।

মো. হাবিবুর রহমান এর আগে মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার ও ফেনী জেলার পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি যশোর জেলার বাসিন্দা।

এর আগে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে। গত ১২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তার বদলির আদেশ দেওয়া হয়।

২৫তম বিসিএসের কর্মকর্তা মিজানুর রহমান মুন্সী গত বছরের ২৯ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় নয় মাসের মাথায় তার বদলির আদেশ আসে।

নারায়ণগঞ্জের নতুন পুলিশ সুপার হাবিবুর রহমান

আপডেট সময় : ০৯:১৪:৪০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬