০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা কাদির

রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮

প্রতিদিনের নিউজ:

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদির।

শুভেচ্ছা বার্তায় ছাত্রদল নেতা কাদির বলেন, ১ সেপ্টেম্বর দিনটি বাংলাদেশি মানুষের জন্য আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। ১৯৭৮ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম বিএনপি প্রতিষ্ঠা করেন। সে সময় বাকশালি ব্যবস্থায় হত্যা করা গণতন্ত্রকে শহীদ জিয়া পুনরুজ্জীবিত করে দেশে বহুমাত্রিক গণতন্ত্রের পথচলা শুরু করেছিলেন।

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছে উল্লেখ করে তিনি ৮০’র দশকে ৯ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি আরও বলেন, ১৯৯১ সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনকালে বিএনপি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জনগণের আস্থা অক্ষুন্ন রেখে দলের বর্তমান নেতৃত্ব আগামী দিনগুলোতেও দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গণতন্ত্রকে আরও সুসংহত করতে আইনের শাসন, মতপ্রকাশের স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে বাংলাদেশকে নিপীড়ন-নির্যাতনমুক্ত, শান্তিময় ও নাগরিক অধিকার সুরক্ষার দেশ হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার অঙ্গীকার করতে হবে।

বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতা কাদির

আপডেট সময় : ০২:৫৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬