১২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষা অর্জন করলেই শুধু হবে না দক্ষতা অর্জন করতে হবে : ডিসি রায়হান কবির

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৪

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেছেন, অভিভাবকদের দায়িত্ব হলো সন্তান কার সাথে মিশছে সেটা খোঁজ খবর রাখা। আপনার বাচ্চা স্কুলে আসার যাওয়ার পথে খারাপ কারো সাথে মিশছে কি না সে বিষয়ে খেয়াল রাখা অভিভাবকের দায়িত্ব।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের মার্চেন্ট ওয়ার্কারস (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরনের লক্ষে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, ক্লাস নাইন-টেন বাচ্চার জীবনে একবারই আসবে। এসএসসি পরীক্ষা একবারই আসবে। তিনটা সার্টিফিকেট একটা বাচ্চার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা এসএসসি, এইচএসসি ও ডিগ্রি।

এসএসসি পরীক্ষা কে কোনো ভাবেই হালকা করে দেখার সুযোগ আমাদের নেই। সনদ অর্জনই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়, শিক্ষা অর্জন করলেই শুধু হবে না দক্ষতা অর্জন করতে হবে।

সন্তানের প্রতি খেয়াল রাখা, তাদের কথা শোনা এবং নিয়ম-শৃঙ্খলার চর্চা করানো পরিবার থেকেই শুরু করতে হবে।
জেলা প্রশাসক বলেন, শিক্ষার্থীদের শুধু ফলাফলমুখী শিক্ষার মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, বাস্তবিক জ্ঞান, দক্ষতা ও সৃজনশীলতার সমন্বয়ে গড়ে তুলতে হবে।

মাদক, অনলাইন গেমস ও অসৎ সঙ্গ থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে অভিভাবকদের সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে।

মার্চেন্ট ওয়ার্কারস (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা আক্তারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূ খান, মার্চেন্ট ওয়ার্কারস (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এ্যাড. রাকিবুর রহমান সাগর, মার্চেন্ট ওয়ার্কারস (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি মো. মোহসীন হোসেন, শিক্ষক প্রতিনিধি আতিকুর রহমান, সহকারী শিক্ষক এস,এম, কামরুজ্জামান শিপলু প্রমূখ।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মার্চেন্ট ওয়ার্কারস (এম ডব্লিউ) উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক লোকমান হোসেন।

শিক্ষা অর্জন করলেই শুধু হবে না দক্ষতা অর্জন করতে হবে : ডিসি রায়হান কবির

আপডেট সময় : ০৯:২৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬