বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৯নং ওয়ার্ড বিএনপির বৃক্ষরোপণ
- আপডেট সময় : ০৮:৫৫:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ১৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
নাসিক ৯নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাবেক ধর্ম-বিষয়ক সম্পাদক মোঃ মাইন উদ্দিন মোল্লার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আলাল উদ্দিন, নারায়ণগঞ্জ সদর জিয়া পরিষদের সভাপতি এ্যাডঃ জাহিদ হাসান রুবেল, সাধারণ সম্পাদক এস,এম, নুর মোহাম্মদ, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান উজ্জল।
আরো উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড বিএনপি নেতা সেলিম শেখ, দুলাল মিয়া, আক্কাস আলী, সিফাত মির্জা, ৯নং ওয়ার্ড যুবদল নেতা নাসিদ প্রধান, সানোয়ার হোসেন, আসলাম, ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুল আলিম, খাইরুল ইসলাম সোহান, শাওন, ছাত্রদল নেতা রিয়াদ ও ইসতিয়াক প্রমূখ।
এসময় প্রধান বক্তার বক্তব্য জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপি সেই জায়গায় যেতে চায় যেখানে সাধারণ মানুষ দিন এনে দিনে খাবে, খেটে খাওয়া মানুষ ভালো থাকবে তাদের জন্য কি কি করতে হবে সেই কাজ গুলো আমাদের করে যেতে হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি চান তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্মৃতি গুলো আছে সেই স্মৃতি গুলো বাংলাদেশের মানুষের চোখে ধারন করাতে চান।
তিনি চান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন করে দেশের মানুষের জন্য জীবন দিয়ে গেছেন, তার মাতা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গেছেন।
আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছিলো আমার বাবা,মার জানাজায় সারা বাংলাদেশের মানুষ যেভাবে অংশগ্রহণ করেছে, পৃথিবীর সকল দেশের মানুষ যেমন আমার বাবা,মার জানাজায় অংশগ্রহণ করেছে আমি আমার বাবা এবং মার রেখে যাওয়া যেকাজ গুলা আছে সেই কাজ গুলার মাধ্যমে আমিও চাই আমার বাবা,মার স্মৃতি গুলা মানুষ মাঝে রেখে যেতে চাই।

















