বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্তকরণ
- আপডেট সময় : ১১:০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১২

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করেছে সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দল।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকে এ মাছের পোনা অবমুক্ত করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সভাপতি মো. মনির হোসেন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানির সঞ্চালানায় প্রধান প্রধান অতিথি হিসাবে ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
প্রধান বক্তা হিসাবে ছিলেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রয়ী কমিটির যুগ্ম আহ্বায়ক মো.সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম রতন।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য জুয়েল রানা, সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মো. জনি পাঠান, সিনিয়র সহ-সভাপতি জনি ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক আনিছ দেওয়ান, তথ্য ও গবেষণা সম্পাদক বিল্লাল খান রাসেল, ৬ নং ওয়ার্ড মৎস্যজীবী দলের নেতা রুবেল বেপারী প্রমুখ।
পোনা অবমুক্তকরণ শেষে প্রধান অতিথি মামুন মাহমুদ বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান প্রথমেই দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে খাদ্যশস্য উৎপাদনই নয়, বরং সারাদেশে খাল খনন ও পুকুর সংস্কারের মাধ্যমে মৎস্য চাষ ও কৃষিতে যুগান্তকারী বিপ্লব ঘটিয়েছিলেন।
শহীদ জিয়াউর রহমানের সেই উৎপাদনমুখী রাজনীতি ও অর্থনীতিকে ধারণ করেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি আজ দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। মৎস্যসম্পদ বৃদ্ধির মাধ্যমে দেশের আমিষের চাহিদা পূরণ ও বেকারত্ব দূরীকরণে মৎস্যজীবী দলের এই উদ্যোগ প্রশংসনীয়।
তিনি আরও বলেন, শহীদ জিয়াই প্রথম আমিষের চাহিদা পূরণের জন্য প্রাকৃতিক উৎসের বাইরে মৎস চাষের উদ্যোগ নেন। এর ফলে দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান পুনরায় মৎস চাষ ও প্রাকৃতিক উৎসে মাছের পোনা অবমুক্ত করার যে কর্মসূচি ঘোষণা করেছেন তা সফল করতে আমাদের আজকের উদ্যোগ।


















