বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আকবর হোসেনের নেতৃত্বে আনন্দ র্যালি
- আপডেট সময় : ১১:২৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / ১০০

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের বাগমারা নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গসংগঠনের অস্থায়ী কার্যালয় থেকে আনন্দ র্যালিটি শুরু হয়ে সানারপাড়, নিমাইকাশারী, মাদানী নগর হয়ে পূনরায় বাগমারাস্থ অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাজী শাকিল, ইউসুফ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সুজন মিয়া, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ মাসুদ, ছাত্র-বিষয়ক সম্পাদক মোঃ ফেরদৌস হোসেন, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদস্য আজাদ হোসেন, ৩নং ওয়ার্ড শ্রমিকদলের সহ-সভাপতি সুমন মিয়া, ফাহিম, ইমন, তামিম, জাবেদ, বাঁধন, রোহান, ফরহাদ, রনি সহ বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।

















