০২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

মতলব উত্তরের ষাটনল ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৪৮:০০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৬

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ষাটনল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ঢাকা মহানগর ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন ও মতলব উত্তর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রাফি।

আলোচনা সভায় বক্তব্য দেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এসএম মফিজুল ইসলাম, ষাটনল ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি ডাক্তার মামুন হোসেন, কৃষকদলের সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন ঢালী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহআলম, সাবেক ছাত্রদল নেতা আনিছুজ্জামান খান, মহিলা নেত্রী হালিমা, ইউনিয়ন কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক অর্থবিষয়ক সম্পাদক মোফাজ্জল হোসেন বাবু, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রদল নেতা শিহাব হোসেন সিকদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শের কথা তুলে ধরেন। তারা প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং তার নেতৃত্বে দলের ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া ও দলের প্রয়াত নেতাকর্মীদের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত শেষে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তাবারুক বিতরণ করা হয়।

মতলব উত্তরের ষাটনল ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলাদ ও দোয়া

আপডেট সময় : ০৮:৪৮:০০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬