এমপি আজহারুল ইসলাম মান্নানের দ্রুত আরোগ্য কামনায় এতিম শিক্ষার্থীদের নিয়ে দোয়া
- আপডেট সময় : ০৭:৩০:৫৯ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
- / ৪১

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জননেতা আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সিদ্ধিরগঞ্জে এতিম শিক্ষার্থীদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ সেপ্টেম্বর) বাদ আছর সিদ্ধিরগঞ্জের নাসিক ৪নম্বর ওয়ার্ডের উত্তর আজিবপুর মাদরাসা এ দোয়ার আয়োজন করা হয়।
নুরুল কোরআন নূরানিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রিন্সিপাল মাওলানা আলী মর্তুজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নুরুল কোরআন নূরানিয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি টি এইচ তোফা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের সদস্য সচিব সোহেল রহমান, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের যুগ্ন-আহ্বায়ক টিএইচ ফয়সাল, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, ৫নং ওয়ার্ড শ্রমিক দলের আহবায়ক মো. হারুনুর রশিদ, সদস্য সচিব লৎফর রহমান জিমি, যুগ্ম আহবায়ক মনির হোসেন সাউদ, মো. কবির হোসেন মোড়ল, ৪ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সবেক আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ন আহবায়ক মো. সবুজ, মো. রাজিব হোসেনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।
প্রধান অতিথি বলেন টি এইচ তোফা বলেন, “এমপি আজহারুল ইসলাম মান্নান ভাই মা ও মাটি গনমানুষের নেতা, তিনি একজন সৎ সহজ সরল মানুষ। তিনি আমাদের রাজনৈতিক অভিভাবক। তাঁর অসুস্থতার খবরে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন এই দোয়া করি।”
অনুষ্ঠানে মাদরাসার এতিম হাফেজ ও শিক্ষার্থীরা কুরআন তিলওয়াত ও জিকিরে অংশ নেয়। পরে সংসদ সদস্য আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নানের আশু রোগমুক্তি, সুস্থতা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।

















