শতাধিক অসচ্ছল মানুষের মাঝে ছাগল বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী মহসিন
- আপডেট সময় : ১০:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৪৩

প্রতিদিনের নিউজ:
বাঞ্ছারামপুরে দরিদ্র মানুষকে সাবলম্ভী করার লক্ষে শতাধিক অসচ্ছল মানুষের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার,১৪ সেপ্টেম্বর বিকালে বাঞ্ছারামপুর উপজেলার ৯নং ফরিদাবাদ ইউনিয়নের পূর্বহাটি জামাতপাড়া এলাকায় তরুণ ব্যবসায়ী ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহসিনের নিজস্ব অর্থায়নে ইউনিয়নে শতাধিক দরিদ্র মানুষের মাঝে এই ছাগল বিতরণ করেন
ইউনিয়নের দরিদ্র মানুষকে সাবলম্ভী করে গড়ে তোলার লক্ষে ৯নং ফরদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মহসিন এই উদ্যোগটি গ্রহণ করেছেন। তার এই উদ্যোগটি অসহায় মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। বিভিন্ন সময় তরুণ এই ব্যবসায়ী ইউনিয়নের অসহায় মানুষের জন্য নানা সেবামূলক কাজ করে যাচ্ছেন।
এসময় উপস্থিত ছিলেন, পুর্বহাটি জামাতপাড়া এলাকার বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুল হালিম মেম্বার, মাওলানা নাছির উদ্দিন, সুমন সরকার, ওবায়দুল হক আবু, হাবিবুর রহমান হবি, কাদির বেপারি, বাদল, আক্কাস মিয়া সহ এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।



















