০৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

‘লাল সবুজ’ বাসে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার; চালক ও হেলপার আটক

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ৩২

প্রতিদিনের নিউজ:

অভিনব কায়দায় যাত্রীবাহী বাসে যাত্রীদের মালামাল রাখার বক্সের ভেতরে সুকৌশলে মাদক পাচারের কালে নয় কেজি গাঁজাসহ চালক ও হেলপারকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

আটককৃতরা হলেন, নোয়াখালীর সোনাপুরের নূর নবীর ছেলে বাসচালক ফুয়াদ উদ্দিন (৩৬) এবং একই জেলার মৃত আব্দুল জব্বারের ছেলে হেলপার মো. সালাউদ্দিন (২২)।

শনিবার,২২ আগস্ট সকালে মহাসড়কের ঢাকামুখী লেনের সোনাগাঁয়ের কাঁচপুরে ‘লাল সবুজ’ নামক একটি এসি বাস তল্লাশি করে ওই গাাঁজাসহ তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি নোয়াখালী হতে ছেড়ে আসা একটি বাসে করে মাদক বহন করা হচ্ছে।

এই তথ্যের খবরে আমরা চেকপোস্ট বসিয়ে লাল সবুজ বাসটি তল্লাশি করে নয় কেজি গাঁজা উদ্ধার করি এবং বহনে জড়িত থাকা চালক ও হেলপারকে আটক করি।

গ্রেপ্তাররা বাসে চড়া যাত্রীদের মালামাল রাখার বক্সের ভেতরে সুকৌশলে মাদক বহন করে নিয়ে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

‘লাল সবুজ’ বাসে তল্লাশি চালিয়ে গাঁজা উদ্ধার; চালক ও হেলপার আটক

আপডেট সময় : ০৭:৩৩:০১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬