০৪:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ১৯

আজিজুল ইসলাম:

প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় পৌর সদরে প্রেসক্লাবের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব পাইকগাছার সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মো. আজিজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, নির্বাহী সদস্য নুরুল আমিন পলাশ, মো. আওছাফুর রহমান, মো. রাজু আহমেদ, মো. আব্দুর রশিদ সানা ও মো. জিনারুল ইসলাম। এছাড়া সাংবাদিক হাকিম শাহাদাৎ হোসাইন উপস্থিত ছিলেন।

সভায় ক্লাবের সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সার্বিক কার্যক্রম গতিশীল করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভাপতির বক্তব্যে মো. রফিকুল ইসলাম ক্লাবের সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পাশাপাশি জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান। তিনি প্রেসক্লাব পাইকগাছার ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬