০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

রাজধানীতে বিএনপির দুই নেতাকে হামলা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ৫৬

রাজধানীর আদাবরে ফুটবল বিশ্বকাপ নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই নেতা সাদ্দাম হোসেন ও মো. বাদশা মিয়া হামলার শিকার হয়েছেন। বুধবার (১ জুলাই) রাতে সালিশ বৈঠকের সময় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাদের শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সাদ্দাম হোসেন নবোদয় হাউজিং ইউনিটের সভাপতি এবং বাদশা মিয়া সাধারণ সম্পাদক। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, গত সোমবার (২৯ জুন) রাতে ব্রাজিল ও জাপানের খেলা নিয়ে নবোদয় হাউজিংয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। সাদ্দাম ও বাদশা একপক্ষে এবং রিপন ও পারভেজ অন্যপক্ষে ছিলেন। বুধবার সন্ধ্যায় দুই পক্ষ মীমাংসার জন্য সালিশ বৈঠকে বসে।

বৈঠকে কোনো সমাধান না হওয়ায় রাত ৮টার দিকে সাদ্দাম ও বাদশা চলে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালানো হয়। তেজগাঁও জোনের এডিসি জুয়েল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং জানান, হামলার তদন্ত চলছে।

রাজধানীতে বিএনপির দুই নেতাকে হামলা, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৬:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬