১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

পুঠিয়ায় মহাসড়কে ডাকাতির ঘটনা, ১৯টি মহিষবোঝাই ট্রাক লুট

রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৫৪:১২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • /

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ঢাকা-রাজশাহী মহাসড়কে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ৩টা ২০ মিনিটে তারাপুর ও মাইপাড়া বাজারের মাঝামাঝি নির্জন স্থানে ১৯টি মহিষবোঝাই একটি ট্রাক ডাকাতদের কবলে পড়ে। এর আগে একই এলাকায় গরুবোঝাই ছয়টি ট্রাক ডাকাতির শিকার হয়েছিল। এই ঘটনার পর ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ সূত্রে জানা যায়, রাজশাহী অঞ্চলের সাতজন ব্যবসায়ী সিলেট থেকে ১৯টি মহিষ নিয়ে ট্রাকযোগে রাজশাহী যাচ্ছিলেন। তারাপুর বাজার অতিক্রম করার পর একটি ড্রাম ট্রাক দিয়ে তাদের পথরোধ করে ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল। ডাকাতরা ট্রাকের চালক, হেলপারসহ চারজনকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। পরে তাদের মুখে টেপ লাগিয়ে সিরাজগঞ্জের কাচিকাটা টোলপ্লাজার আগে একটি পাটক্ষেতে ফেলে রেখে ট্রাক ও মহিষ নিয়ে পালিয়ে যায়।

ভুক্তভোগী ট্রাকের চালক রিয়াজউদ্দিন বলেন, “তারাপুর বাজার পার হওয়ার পর একটি ড্রাম ট্রাক আমাদের সামনে এসে দাঁড়ায়। এরপর কয়েকজন এসে আমাদের মারধর করে, মুখে টেপ লাগিয়ে তুলে নিয়ে যায়। পরে কাচিকাটা এলাকায় একটি পাটক্ষেতে ফেলে রেখে তারা ট্রাক নিয়ে চলে যায়।”

বুধবার সকালে মুক্ত হয়ে ভুক্তভোগীরা পুঠিয়া থানায় এসে মামলা দায়েরের উদ্যোগ নেন। স্থানীয়দের অভিযোগ, পুঠিয়া উপজেলায় দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই ও মাদক কারবার বেড়ে চলেছে। মহাসড়কে ধারাবাহিক ডাকাতির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ আরও বাড়ছে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম জানান, “ভুক্তভোগীরা আমাদের কাছে এসে জানিয়েছেন, তাদের কাছ থেকে মহিষ লুণ্ঠন করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অনুসন্ধান করছে।”

পুঠিয়ায় মহাসড়কে ডাকাতির ঘটনা, ১৯টি মহিষবোঝাই ট্রাক লুট

আপডেট সময় : ০২:৫৪:১২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬