১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

মেহের আফরোজ শাওনের বিতর্কিত পোস্ট: জুলাই মাসের উপলক্ষ্যে ‘#জুলাইCDI’ নিয়ে মন্তব্য

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ১০

১ জুলাই, ২০২৪ সালে গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত জুলাই মাসের শুরুতে জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন একটি আপত্তিকর পোস্ট করে আলোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি বর্তমান সময়ে বহুল চর্চিত হ্যাশট্যাগ ‘#জুলাইCDI’ নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।

শাওন তার পোস্টে উল্লেখ করেন, গত এক বছর ধরে ফেসবুকে ‘#জুলাইCDI’ শব্দটি তার নজরে এসেছে। তিনি লক্ষ্য করেছেন, শুধু জুলাই মাসেই নয়, বরং বছরজুড়েই পরিচিত-অপরিচিত অনেকেই এই শব্দটি ব্যবহার করছেন।

তিনি লেখেন, “প্রথম প্রথম ভেবেছিলাম #জুলাইCDI কোনো একটা ট্রেন্ড। শুধুমাত্র জুলাই মাসেই হয়তো তারা #জুলাইCDI লেখে; কিন্তু একটু খেয়াল করে দেখলাম সারাবছরই ফেসবুকে বেশিরভাগ মানুষ লিখছে #জুলাইCDI!! তখন বুঝতে পারলাম যে #জুলাইCDI শুধু জুলাই মাসে না, যেকোনো সময় #জুলাইCDI লেখা যায়।”

শাওন শব্দটির বহুমুখী ব্যবহারের কথা উল্লেখ করে বলেন, “মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় #জুলাইCDI, তেমনি মন খুব ভালো থাকলেও হাসতে হাসতে #জুলাইCDI লেখা যায়।”

পোস্টের শেষে তিনি লেখেন, “আমার বাবা এতোকিছু ভেবে কাজ নেই। আজ যেহেতু পয়লা জুলাই, তাই আমিও লিখলাম #জুলাইCDI…”। এই মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

মেহের আফরোজ শাওনের বিতর্কিত পোস্ট: জুলাই মাসের উপলক্ষ্যে ‘#জুলাইCDI’ নিয়ে মন্তব্য

আপডেট সময় : ০৬:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬