১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৩৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ১৪

পটুয়াখালীর কলাপাড়ায় বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের উন্নয়ন প্রকল্প বাজেটে অন্তর্ভুক্ত করার দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সমাজের আয়োজনে সিক্সলেন এলাকা থেকে শুরু হয়ে কুয়াকাটা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার এলাকায় এই কর্মসূচি চলে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা কুয়াকাটা-ভাঙ্গা ছয় লেন মহাসড়ক নির্মাণ, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা এবং বরিশাল-ভোলা সেতু নির্মাণের দাবি জানান। এতে অংশ নেয়া প্রায় অর্ধলক্ষ মানুষ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্ব করেন।

অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সংসদে জাতীয় বাজেট ঘোষণা করা হলেও দক্ষিণাঞ্চলের জন্য উল্লেখযোগ্য কোনো উন্নয়ন প্রকল্পে বরাদ্দ রাখা হয়নি। তারা দ্রুত সময়ের মধ্যে এসব প্রকল্পের জন্য বাজেটে বরাদ্দ অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

নাগরিক সমাজের নেতৃবৃন্দ বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নকে জাতীয় অগ্রগতির সঙ্গে যুক্ত করে দেখতে হবে। অবকাঠামোগত উন্নয়ন ছাড়া এ অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বাস্তবায়ন সম্ভব নয়, তাই জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের জন্য বিশেষ বরাদ্দ এখন সময়ের দাবি।

কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৩৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬