১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

কুড়িগ্রামে কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট সময় : ০২:১৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ১১

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে জমির জাল খতিয়ান তৈরির অভিযোগে কম্পিউটার ব্যবসায়ী আবু সাইদ হোসেন লাভলুকে (২৮) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড মো. মাহমুদুল হাসান তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেন।

জানা যায়, আবু সাইদ দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন ধরনের খতিয়ান তৈরি করে আসছিলেন। সম্প্রতি, এক কৃষক জমির খতিয়ান নিয়ে আসলে তা জাল বলে সন্দেহ হয়। পরে কৃষক আবু সাইদের নাম উল্লেখ করে তথ্য দেন।

বুধবার দুপুরে, এসিল্যান্ড ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান আবু সাইদের দোকানে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় তাকে হাতেনাতে আটক করা হয় এবং তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ বিষয়ে মো. মাহমুদুল হাসান বলেন, আবু সাইদ দীর্ঘদিন ধরে অবৈধভাবে খতিয়ান তৈরি করে আসছিলেন। অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

কুড়িগ্রামে কম্পিউটার ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ০২:১৬:০৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬