১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

কুমিল্লায় সন্তান হত্যার অভিযোগে বাবা-মা ও ভাই গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট সময় : ১২:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ১০

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় আব্দুল কাদের নামে এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগে তার বাবা, মা ও ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলার আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গ্রেপ্তারকৃতরা হলেন নিহতের বাবা লিটন, মা কাজল বেগম ও ভাই রাকিব। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা আব্দুল কাদেরকে হাত-পা বেঁধে হত্যা করেছে। নিহতের স্ত্রী নাজমা আক্তার অভিযোগ করেন, ২৫ জুন সকালে পারিবারিক বিরোধের কারণে তার শ্বশুর, শাশুড়ি ও দেবর তার স্বামীকে মারধর করেন। পরদিন ২৯ জুন, উপজেলার হেসাখাল পদুয়াপাড়া-মেরকোট সড়কের পাশে একটি ডোবা থেকে আব্দুল কাদেরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, নিহতের স্ত্রী নাজমা আক্তার পরবর্তীতে চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিতভাবে আব্দুল কাদেরকে হত্যা করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ২৫ জুন রাতে আব্দুল কাদেরকে তার নানা জলিলের বাড়ি থেকে এনে হাত-পা বেঁধে মারধর করা হয়। পরে তাকে হত্যা করে মরদেহ রান্নাঘরের মেঝের নিচে গর্ত করে মাটিচাপা দেওয়া হয়। কয়েক দিন পর দুর্গন্ধ ছড়িয়ে পড়লে মরদেহটি একটি ডোবায় ফেলে দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অটোরিকশা, একটি কোদাল ও একটি সাবল জব্দ করেছে।

গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কুমিল্লায় সন্তান হত্যার অভিযোগে বাবা-মা ও ভাই গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬