দিল্লিতে বিক্ষোভের মধ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ইন্টারনেট সেবা বন্ধ
- আপডেট সময় : ০১:২৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ২১

দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভের কারণে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। যন্তর মন্তরে বিক্ষোভস্থল শান্ত থাকলেও সংসদ মার্গ এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্টারনেট সেবা বন্ধ করার অভিযোগ উঠেছে।
দিল্লি পুলিশের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সংঘর্ষে দুই এসিপি, একজন ইন্সপেক্টর, একজন হেড কনস্টেবল ও একজন কনস্টেবলসহ মোট ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন।
সংসদ মার্গের পার্ক হোটেলের কাছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ অভিযোগ করেছে, বিক্ষোভকারীরা উশৃঙ্খল আচরণ করছে। এর পর টিয়ারশেল নিক্ষেপ করা হয় এবং এক পুলিশ সদস্যকে ধাওয়া দিয়ে মারধর করা হয়।
পুলিশ বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানাতে স্বেচ্ছাসেবকদের এগিয়ে আনে। স্বেচ্ছাসেবকরা জানান, এ ধরনের ঘটনা আন্দোলনের অর্জনকে নস্যাৎ করতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার (২২ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যন্তর মন্তরের দেড় কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ইন্টারনেট সেবা স্থগিত রাখতে টেলিযোগাযোগ কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

























