১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

গণভোটের রায় বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জানালেন মাওলানা আবদুল হালিম

রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • / ৫৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেছেন, গণভোটে জনগণের প্রদত্ত রায় বাস্তবায়ন করাই এখন জাতির প্রত্যাশা। তিনি বুধবার (১ জুলাই) রংপুর মহানগর ও জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত বৈঠকে এ কথা বলেন।

মাওলানা আবদুল হালিম সরকারের প্রতি আহ্বান জানান, জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে। তিনি বলেন, জনগণের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রেখেছে।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেও, সরকার গঠনের পর জুলাই সনদের বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যা জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে।

মাওলানা আবদুল হালিম আরও বলেন, ১১ দলীয় ঐক্য জনগণের গণরায় বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তিনি আগামী ১১ জুলাই রংপুর জেলা স্কুল মাঠে বিভাগীয় সমাবেশের ঘোষণা দেন, যেখানে চার দফা দাবি উত্থাপন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন রংপুর-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী, নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবদুস সাত্তার এবং গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আবদুল করিম। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান এমপি।

গণভোটের রায় বাস্তবায়নে সরকারের কার্যকর পদক্ষেপের আহ্বান জানালেন মাওলানা আবদুল হালিম

আপডেট সময় : ০৪:২৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬