যুবদল নেতা জোসেফের মায়ের রুহের মাগফিরাত কামনায় সিদ্ধিরগঞ্জে মহানগর যুবদলের দোয়া
- আপডেট সময় : ০৭:০১:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ৭৯

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদল নেতা কে,এম মাজহারুল ইসলাম জোসেফের মাতা মমতাজ বেগমের রুহের মাগফিরাত কামনায় সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১২ অক্টোবর ) সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিরত আলী মসজিদ সংলগ্ন এলাকায় এ স্মরন সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধানের সভাপতিত্বে ও মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও যুবদল নেতা কে,এম মাজহারুল ইসলাম জোসেফ।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা যুবদলের সভাপতি মোঃ আমির হোসেন।
এসময় মরহুমা মমতাজ বেগমের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত স্মরণসভায় বক্তারা তাঁর স্মৃতিচারণ করেন এবং মরহুমার আত্মার শান্তি কামনা করেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল প্রধান, মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভেন্ডার, বন্দর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আলী নওশাদ তুষার, সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, এম,এম সাগর, মহানগর যুবদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জয়নাল প্রধান, যুবদল নেতা আতিকুর রহমান সবুজ, হাজী সাঈদ, শিকদার বাপ্পি, নূর আলম খন্দকার, মিজান, জনি খন্দকার, মোজাম্মেল হক, কাজী সোহাগ, ফারহান আহমেদ রুবেল, ফারুখ, আল-মামুন, ইব্রাহিম খলিল ভূইয়া প্রমূখ।
অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন, হানিফ বেপারী, দুলাল মিয়া, সোহেল মাহমুদ, কাজী নূর আলম, মাইনুল, সোহেল প্রধান, আলমগীর, সুমন।


















