০৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

সিদ্ধিরগঞ্জে সহযোগীদের গুলিতে দুর্ধর্ষ ডাকাত সর্দার সাহেব আলীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ১৯৯

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সহযোগীদের গুলিতে দুর্ধর্ষ ডাকাত সর্দার সাহেব আলীর মৃত্যু হয়েছে। সোমবার,১২ অক্টোবর সন্ধ্যা ৬টায় নাসিক ৪নং ওয়ার্ডের বউ বাজার সংলগ্নের দশতলার সামনে তাকে গুলি করা হয়েছে।

নিহত সাহেব আলী ওয়াপদা কলোনি বউবাজার এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন ঘটনা স্থান পরিদর্শন করে সাংবাকিদের বলেন, সাহেব আলী এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলে। একাধিক মামলায় অভিযুক্ত হওয়ায় পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। তাঁকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হলেও তিনি দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে ছিলেন।

আজ সোমবার বিকেলে নিজ দলের লোকজনের গুলিতে সাহেব আলী আহত হন। গুলিবিদ্ধ হয়ে তিনি একটি ড্রেনে পড়ে যান। মৃত্যু নিশ্চিত করার পরে তাঁকে লক্ষ্য করে আরও গুলি চালানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, স্থানীয় রনি এবং রঙ মিস্ত্র আসলাম নামের সাহেব আলীর দুই সহযোগী একত্রিত হয়ে সন্ধ্যা ৬টার সময়ে বউবাজার এলাকায় সাহেব আলীকে সরাসরি গুলি করেন। ওইসময় হত্যাকারীদের বর্ষিত গুলি তার মাথায় এবং বুকে গিয়ে লাগে।

উল্লেখ্য, নিহত ডাকাত সর্দার সিদ্ধিরগঞ্জের ত্রাস হিসেবে আলোচিত। সে এবং তার সহযোগী একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা চালানোর ঘটনা রয়েছে। থানা পুলিশের তথ্যমতে তার বিরুদ্ধে অন্তত ২০টি মামলা রয়েছে।

সিদ্ধিরগঞ্জে সহযোগীদের গুলিতে দুর্ধর্ষ ডাকাত সর্দার সাহেব আলীর মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬