সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি হিসেবে ইকবাল হোসেন‘কে দেখতে চান মৎস্যজীবী দল নেতা জনি পাঠান
- আপডেট সময় : ০১:১৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ৩৫

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও নাসিক ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ইকবাল হোসেনকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি হিসেবে দেখতে চান থানা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মো. জনি পাঠান।
জনি পাঠান বলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপিতে তৃণমূলের আস্থাভাজন, আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের মূল্যায়নের এখনই উপযুক্ত সময়। অতীতে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও রাজপথের কর্মসূচি বাস্তবায়ন এবং নেতাকর্মীদের সুসংগঠিত করতে ইকবাল হোসেনের ভূমিকা ছিল প্রশংসনীয়। হামলা-মামলা ও জেল-জুলুমের মতো প্রতিকূলতা মোকাবিলা করেও তিনি সাধারণ নেতাকর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করতে ইকবাল হোসেনের মতো অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দলের দুঃসময়ে তার ভূমিকা ও সাংগঠনিক অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে তাকে থানা বিএনপির নেতৃত্বে দেখতে চান বলে জানান তিনি। দলের হাইকমান্ড ইকবাল হোসেনের অতীতের অবদান, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা বিবেচনা করে তাকে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি নির্বাচিত করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।


















