০৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে

রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ৯

মতলব প্রতিনিধি:

চাঁদপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ১ কোটি ৬৪ লাখ টাকার বেশি মূল্যের কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সাতদিনে পরিচালিত চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে ৪ লাখ ৬৯ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল, ৯০ কেজি ইলিশ ও ১৭টি বোট জব্দ করা হয়েছে। এ সময় ৫২ জেলেকে আটক করা হয়।

তাঁদের মধ্যে ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি আটজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়। এ ছাড়া জেলেদের কাছ থেকে ২০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) কোস্টগার্ড স্টেশন চাঁদপুরের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

কোস্টগার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ৮ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত পরিচালিত অভিযানে জব্দ করা ৪ লাখ ৬৯ হাজার ৮০০ মিটার কারেন্ট জালের আনুমানিক মূল্য ১ কোটি ৬৪ লাখ ৪৩ হাজার টাকা। জব্দ করা ৯০ কেজি ইলিশের মূল্য ১ লাখ ৯৫ হাজার টাকা। এ ছাড়া ১৭টি বোট জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৮ লাখ ৬৫ হাজার টাকা।

এদিকে বুধবার (১৪ অক্টোবর ) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুরের অভয়াশ্রম এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।

অভিযান শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মুহতাছিন ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মৎস্যসম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ড গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

কোস্টগার্ড স্টেশন কমান্ডার বলেন, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্টগার্ডের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে। এ সময় নিষেধাজ্ঞা লঙ্ঘনসহ যেকোনো অনিয়মের তথ্য জানাতে সর্বসাধারণকে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার আহ্বান জানান তিনি।

কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে

আপডেট সময় : ০৬:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬