০২:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেন জামায়াত নেতা খলিলুর রহমান কিয়াম গাজী

রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:৪৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • /

পটুয়াখালীর মহিপুর সদর ইউনিয়নের নিজামপুর ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান কিয়াম গাজী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাসের মাধ্যমে দলীয় পদ ও সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে তিনি ফেসবুকে এই ঘোষণা দেন। পোস্টে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং এখন স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

মো. খলিলুর রহমান বলেন, সাম্প্রতিক সময়ে দলের কিছু সংসদ সদস্য ও উচ্চপদস্থ নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে, যা তার ব্যক্তিগত আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও জানান, ইসলাম শব্দটি ব্যবহার না করার কারণ হলো, কোনো ব্যক্তি বা সংগঠন কেবল নামের সঙ্গে ইসলাম যুক্ত করলেই ইসলামের আদর্শের প্রতিনিধিত্ব করে না; প্রকৃত পরিচয় নির্ভর করে কর্ম ও চরিত্রের ওপর।

শেষে, তিনি তার দীর্ঘ রাজনৈতিক পথচলায় যদি কারও মনে কষ্ট দিয়ে থাকেন, তবে ক্ষমা প্রার্থনা করেন এবং সবার কাছে দোয়া চান।

ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিলেন জামায়াত নেতা খলিলুর রহমান কিয়াম গাজী

আপডেট সময় : ০৩:৪৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬