০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি পদত্যাগের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • / ২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন পদত্যাগ করার পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করা উচিত।

তিনি বৃহস্পতিবার (২৩ জুলাই) জামালপুর শহরের ফৌজদারি মোড়ে ‘জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি, যা ছাত্র-জনতার আন্দোলনকে উস্কে দিতে পারে।

নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতির পদত্যাগের পর তার গ্রেপ্তার দেখতে চাই।’ তিনি জামালপুরে আগুন দেওয়া জুলাই স্মৃতিস্তম্ভের ঘটনায় পুলিশ প্রশাসনের কার্যক্রমের সমালোচনা করেন।

সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘সরকার এক কোটি নতুন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু বাস্তবে কতজনের চাকরি হয়েছে?’ তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি দেন যে, জাতীয় ঐক্যকে গুরুত্ব না দিলে রাষ্ট্র পরিচালনায় সমস্যা হবে।

এনসিপির জামালপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ মো. শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বক্তব্য দেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।

রাষ্ট্রপতি পদত্যাগের পর গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

আপডেট সময় : ০৮:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬