০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
শিরোনাম:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে
রিপোর্টার
- আপডেট সময় : ০৬:৩২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ১১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রফিকুল ইসলাম মিয়াকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
পরিবারের সদস্যরা তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে মঙ্গলবার (২১ জুলাই) হঠাৎ অসুস্থবোধ করলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।























