০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত

রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • /

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে, তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। স্বরাষ্ট্রমন্ত্রী মো. সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের কথা স্বীকার করেন।

মন্ত্রী বলেন, “রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন আছে। সেটা গুঞ্জনই। উনি পদত্যাগ করবেন কি না, সেটা তাকেই জিজ্ঞেস করতে হবে।” তিনি আরও জানান, রাষ্ট্রপতির পদত্যাগ করার সাংবিধানিক সুযোগ রয়েছে এবং তিনি চাইলে স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে পারেন।

এদিকে, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চললেও এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় বা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা সিদ্ধান্ত জানানো হয়নি।

রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত

আপডেট সময় : ০৩:০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬